অবশেষে বিশ্ব রেকর্ড গড়েই ফেললেন গজারিয়া’র বুলু

গজারিয়ায় মাথা না ভিজিয়ে সাতার প্রদর্শনী তে রেকর্ড

২৪ ঘন্টা মাথা না ভিজিয়ে একটানা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়লেন সাতারু হাফিজ আহাম্মদ বুলু। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে আজ বুধবার বিকাল ৪টা পর্যন্ত দীর্ঘ ২৪ ঘন্টা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীতে  মাথা না ভিজিয়ে তিনি সাঁতার কেটেছেন।

হাজার হাজার লোকের উপস্থিতে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস তার হাতে পুরস্কার তুলে দেন।

ইসমানির চর গ্রামের কৃতি সন্তান সাতারু হাফিজ আহাম্মদ বুলু জানান, এর পূর্বে কানাডিয়ান এক নাগরিক ২৩ ঘন্টা মাথা না ভিজিয়ে সাতার কেটে বিশ্ব রেকর্ড করেন।

তার রেকর্ড ভাঙ্গতে পারলে গিনেস বুক অব ওয়াল্ডে তার নাম উঠবে। ইতি পূর্বে বুলু ঢাকার সদরঘাট থেকে সাঁতার কেটে চাঁদপুর ১২ ঘন্টায় যান।

এছাড়া তিনি ফুলদী নদীতে টানা ১০০কিলোমিটার সাঁতার কেটেছেন। সাঁতার কাটা অবস্থায় তিনি সকালের নাস্তা ও দুপুরের খবার হিসেবে সামান্য তরল খাবার গ্রহণ করেছেন।

পুরস্কার গ্রহণের পরপর হাফিজ আহাম্মদ বুলু অসুস্থ হয়ে পড়েলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি আশঙ্কা মুক্ত বলে জানান চিকিৎসক।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা