আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মুন্সীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মুন্সীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, যুবলীগ নেতা-আবু বকর সিদ্দীকি মিথুন আজ ৩০অগাষ্ট তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী অংকন এর যোগসাজশে তারই পিতা সিরাজুল ইসলাম এর গতবছরে দায়ের করা একটি মামলা’য় মুন্সীগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সংশ্লিষ্ট বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সকাল ১১টার দিকে তার আইনজীবিরা আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে দেন মুন্সীগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরুল আলম। এর পরে দুপুর সাড়ে ১২টা’র দিকে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জেলগেটে আবু বকর সিদ্দীকি মিথুন আমার বিক্রমপুর কে বলেন, ‘আমি সহিংস রাজনীতিতে কখনোই বিশ্বাস করি না। মুন্সীগঞ্জের যে একটি বিশেষ গ্রুপ দীর্ঘদীন ধরে রাজনৈতিক পদ-পদবী ব্যাবহার করে রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে তারাই আমাকে রাজনীতির বাইরে রাখতে আমার বিরুদ্ধে সাজানো ও বানোয়াট এই মামলা দায়ের করেছে।’

আদালতে আনা হলে তার সাথে আসা আওয়ামীলীগ-ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনেই তার মুক্তি চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত রাখতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

আবু বকর সিদ্দীকি মিথুন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ এর কনিষ্ঠপুত্র। মুন্সীগঞ্জ জেলায় আওয়ামীলীগের অনুসারী রাজনীতিবীদদের বড় একটি ভাগ মিথুন নিয়ন্ত্রিত।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা