‘আব্বু আর আম্মু তোমাদের অশান্তি ভালো লাগে না’- নিখোঁজের আগে শিক্ষার্থীর চিঠি

‘আব্বু আর আম্মু তোমাদের অশান্তি ভালো লাগে না’- নিখোঁজের আগে শিক্ষার্থীর চিঠি

মুন্সিগঞ্জ, ২৪ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘আম্মু আর আব্বু আমি যাইতাছি। তোমাদের এই ঘরে থাকতে একটু ও ভালো লাগে না। তোমাদের এই অশান্তি আমার আর ভালো লাগে না। আমি আমার ২৫০০ টাকা নিয়া যাইতাছি। আমার জন্য দোয়া কইরো ‘ – এভাবেই নিজের খাতায় আবেগঘন মানসিক যন্ত্রণার বার্তা লিখে মুুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজ হয়েছে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর।

ওই কিশোরের নাম ইরাম শেখ (১৩)। সে উপজেলার সোনাইরকান্দি এলাকার বসির উদ্দিন শেখ ও কনিকা আক্তার দম্পতির সন্তান। হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে নিখোঁজ ইরাম।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরে তার পড়ার টেবিলের উপর খাতার পৃষ্টায় উল্লেখিত লেখা দেখতে পায় তার মা। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি চললেও আজ মঙ্গলবার রাত সাড়ে দশটা পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি।

কেউ ছেলেটিকে দেখে থাকলে উল্লেখিত নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৬২৮৬৭৯৪৯২

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা