ইসলামপুর পঞ্চায়েত কমিটি গঠন

মুন্সিগঞ্জ ১২ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে পূর্ণাঙ্গ পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যােগে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

পঞ্চায়েত কমিটির নতুন সদস্যরা হলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের জ্যৈষ্ঠ সহ সভাপতি ও ইসলামপুর মাদক নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাবেক কমিশনার আব্দুস সাত্তার হাজীর ছেলে মো. দেলোয়ার হোসেন।

সভায় আব্দুল ওয়াহেদ মাষ্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামপুর পঞ্চায়েত কমিটির পুরোনো সদস্য সৈয়দ মাদবর, আর্শেদ মাদবর, শহিদ উল্লাহ প্রধান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, এড. মো. রুমেল, পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো.নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুরজাহান ঢালী, সমাজ সেবক আহসান প্রধান, অলিউল্লা প্রধান, মামুন প্রধান, সামসুল হক, আনোয়ার মোল্লা, আমির হোসেন, আলী হোসেন প্রধান, মো.সোহেল, মো.রতন, সাজ্জাদ প্রধান, আশাদ উল্লাহ প্রধানসহ গ্রামের প্রায় একহাজার গন্যমান্য ও সাধারণ মানুষ।

সভায় ৮-১০ জন পঞ্চায়েত কমিটির সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এসময় সাধারণ মানুষ ও পুরোনো সদস্যরা এলাকার মাদক, সন্ত্রাস নির্মুলের লক্ষ্যে গোলজার হোসেন ও দেলোয়ার হোসেনকে সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত কমিটির সদস্য বানান।

এসময় এড. রুমেল বলেন, ইসলামপুর এক সময় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য প্রষিদ্ধ ছিল। বর্তমান কমিটির সদস্যরা মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জোড়ালো ভুমিকা পালন করে। তাঁদের কারনে এলাকা প্রায় ৭০ ভাগ অপকর্ম দূর করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ ফয়সাল হোসেন নতুন পঞ্চায়েত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সমাজের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসে সমাজকে আরও সুন্দর করা সম্ভব। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে সমাজের জন্য কাজ করতে হবে।’

এসময় স্থানীয়রা এলাকাকে শতভাগ মাদক নির্মুলের জন্য বর্তমান কমিটির কাছে অনুরোধ জানান।

সভায় সাংবাদিক সেতু ইসলামের বাবা চুন্নু মিয়াকে মরন উত্তর পঞ্চায়েত কমিটির সদস্য ঘোষণা করা হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা