মুন্সিগঞ্জে প্রথম নারী রোগীর করোনা জয়

মুন্সিগঞ্জে প্রথম নারী রোগীর করোনা জয়

মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ছিলো আতঙ্ক, ছিলো মৃত্যু শঙ্কা। সবকিছুকে কাটিয়ে বেচেঁ থাকার অসীম স্বপ্ন নিয়ে বাসায় ফিরে এসেছেন মুন্সিগঞ্জের মায়া বেগম। যিনি মুন্সিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত নারী রোগী। গত ১১ এপ্রিল তার শরীরে করোনা সংক্রমণের খবর দেয় আইইডিসিআর।

ফিরেছেন আরও একজন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর এলাকার মহিউদ্দিন আহমেদ (৬২)। তিনি ঐ উপজেলার প্রথম আক্রান্ত ব্যক্তি ছিলেন। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বশেষ ৪ জন করোনা রোগী চিকিৎসা শেষে সুস্থ হলেন।

জানা যায়, সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম গ্রামের মায়া বেগমের (৪৫) শরীরে করোনা সংক্রমণের খবর এলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারন তিনি ছিলেন মুন্সিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত নারী রোগী।

এরপর তাকে করোনা চিকিৎসার জন্য ঢাকাস্থ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আজ (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ্যাম্বুলেন্সে করে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনিরুজ্জামন রিপন তার চিকিৎসায় এ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ঢাকায় পাঠান। আবার তিনিই ঢাকা থেকে এ্যাম্বুলেন্স ব্যবস্থা করে মুন্সিগঞ্জের বাসায় নিয়ে আসেন।

খোজ নিয়ে জানা যায়, দুই দফা টেষ্ট শেষে মায়া বেগম (৪৫) ও মহিউদ্দিন আহমেদ (৬২) এর শরীরে করোনার উপস্থিতি নেই বলে প্রমাণ হলে চিকিৎসকরা তাদের করোনা ‘নেগেটিভ’ সার্টিফিকেট দেন।

এদিকে তাদের দুজনের করোনা ‘নেগেটিভ’ এর খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আমরা খুবই আশাবাদি, এই খবরটি খুবই আনন্দের। করোনাকে ভয় পেলে চলবে না। যাদের মৃদু উপসর্গ থাকে বা যারা অন্যান্য রোগে যেমন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, কিডনী রোগ নেই তারা সুস্থ হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের মুন্সিগঞ্জেও কয়েকজন রোগী সুস্থ হয়ে গেছে। এটা আমাদের মানসিকভাবে শক্তি যোগাবে।’

মায়া বেগম ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘বেচেঁ ফিরবো সেই আশা নিয়ে যাইনি। তবে এখন বেচেঁ ফিরেছি এটাই বড় কথা।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা