করোনা: টংগিবাড়ীতে কর্মহীনদের মাঝে এমপি এমিলির চাল বিতরণ

করোনা: টংগিবাড়ীতে কর্মহীনদের মাঝে এমপি এমিলির চাল বিতরণ

মুন্সিগঞ্জ, ১১ এপ্রিল, ২০২০, টঙগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় করোনা পরিস্থিততে কর্মহীন ৮ শতাধিক দুঃস্থ মানুষের মাঝে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি’র পক্ষে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বড়লিয়া মাদ্রাসার সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রত্যেকের মাঝে ৫কেজি করে চাল বিতরণ করা হয়।

সাংসদের পক্ষে চাল বিতরণ কর্মসূচির সার্বিক তত্বাবধান করেন টংগিবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সোনারং-টংগিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন শেখ, আ.লীগ নেতা আহসান কবির হালদার, সাইরাজ খান জামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খান প্রমুখ।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা