করোনা: মুন্সিগঞ্জে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন আগামীকাল

করোনা: মুন্সিগঞ্জে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন আগামীকাল

মুন্সিগঞ্জ, ১৬ মার্চ, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ইউনাইটেড হাসপাতাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ২৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট উদ্বোধন করতে যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) মুন্সিগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতীতে এ ইউনিট উদ্বোধন করা হবে। ইউনাইটেড হাসপাতালের মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মি.সাজ্জাদুর রহমান শুভ এ তথ্য জানিয়েছেন।

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইউনিট উদ্বোধন করবেন।

এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মমিন পিপিএম এবং সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

সাজ্জাদুর রহমান জানান, করোনা আক্রান্ত রোগীদের এখানে সবার থেকে বিচ্ছিন্ন রেখে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে এখানে করোনাভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা থাকছে না। একমাত্র সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও  গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে শনাক্ত করোনা আক্রান্ত রোগীকে এখানে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হবে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা