করোনা: মুন্সিগঞ্জে নতুন ২, সর্বমোট ২৪৫

করোনা: মুন্সিগঞ্জে ৯০ শতাংশরেও বেশি রোগীর উপসর্গ নেই

মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সর্বশেষ তথ্যে আজ আরও ২ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট সংক্রামিত রোগীর সংখ্যা ২৪৫ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (১০ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- রোববার, ১০ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৯৭
গজারিয়া২১
টংগিবাড়ী১৪
লৌহজং২৬
সিরাজদিখান৫০
শ্রীনগর৩৭
সর্বমোট- ২৪৫সর্বমোট-১০সর্বমোট- ১৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১০ মে) ১৫৭০ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৬০ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৪৫, মৃত ১০, সুস্থ ১৪ জন। রেজাল্ট এখনো বাকি আছে ৪১০ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা