করোনা: মুন্সিগঞ্জে নতুন ৩২, সর্বমোট ২৪৩

করোনা: মুন্সিগঞ্জে নতুন ‘পজেটিভ’ ৮, সর্বমোট ৫১

মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সর্বশেষ তথ্যে আজ আরও ৩২ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট সংক্রামিত রোগীর সংখ্যা ২৪৩ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শুক্রবার (৮ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- শুক্রবার, ৮ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৯৭
গজারিয়া২১
টংগিবাড়ী১২
লৌহজং২৬
সিরাজদিখান৫০
শ্রীনগর৩৭
সর্বমোট- ২৪৩সর্বমোট-১০সর্বমোট- ৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৮ মে) ১৪১৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৩৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৪৩, মৃত ১০, সুস্থ ৪ জন। রেজাল্ট বাকি আছে ২৬৫ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা