গজারিয়া’য় শহীদ নজরুল স্কুল ভবনের ভিত্তি ফলক উন্মোচন

গজারিয়ায় ছেলে শিশু বলৎকারের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আমির মোহাম্মদ আরিফ, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট ফজলুল হক সরকার, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শিকদার প্রমুখ।

সরকারের বরাদ্দকৃত ছয় বিঘা জমির উপর এই ভবন নির্মিত হচ্ছে। মহান মুুক্তিযুদ্ধে অসামান্য অবদানের পর শহীদ হওয়া নজরুলের এই বিদ্যালয়ের ভবনটির নির্মানে ব্যয় হবে ৪০ লাখ টাকা। এর কিছু দূরে ছোট জমিতে বিদ্যালয়টির বর্তমান কার্যক্রম চলছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা