টঙ্গীবাড়িতে ডিবি পরিচয়ে ছিনতাই, ২ ছিনতাইকরী গ্রেপ্তার

টঙ্গীবাড়িতে ডিবি পরিচয়ে ছিনতাই, ২ ছিনতাইকরী গ্রেপ্তার

ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে টাকাসহ অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ২ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণকারীদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ১০ হাজার টাকা, ডিবির ৩টি কটি, ১টি খেলনা ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাপ, ২টি মোবাইল সেট ও ব্যবহ্নত মাইক্রোবাস বাস (ঢাকা মেট্রো-চ ১৩-১১৫৯) জব্দ করেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া ব্রিজের কাছে তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো-মাদারীপুর জেলার শিবচর উপজেলার টেঙ্গারবাড়ি গ্রামের আব্দুর রবের ছেলে রনি (৪০) ও একই জেলার কালকিনি উপজেলার রায়পুর গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে আ: কুদ্দুস (৩৫)।

জানাগেছে দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইসলামি ব্যাংক থেকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা ও একই উপজেলার ধীপুর গ্রামের মঙ্গল হাওলাদারের ছেলে মো. আমির হোসেন হাওলাদার (৫৫) ৩ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করেন। এ টাকা নিয়ে তিনি অটোরিকশা দিয়ে বাড়ি ফেরার পথে শহর লাগোয়া নয়াগাঁও সড়কে একটি মাইক্রোবাসে করে ৬ ছিনতাইকারী এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমির হোসেনকে চোঁখ-হাত-পা বেঁধে মাইক্রোতে তুলে নিয়ে যায়। খবর পেয়ে টঙ্গীবাড়ি থানার  এসআই মো. ফিরোজ আলী মোল্লার নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে পাইকপাড়া ব্রিজের কাছে মাইক্রোবাসের গতিরোধ করলে ৪ ছিনতাইকারী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার এসআই মো. ফিরোজ আলী মোল্লা জানান, এ সময় অপহ্নত আমির হোসেনকে উদ্ধার ও ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের মুন্সীগঞ্জ ডিবি অফিসে নিয়ে আসা হয়। বিকেল পৌনে ৪টার দিকে জেলা ডিবি ইসলামি ব্যাংকে তদন্ত চালায়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা