বর্তমানে অনেককেই বয়স হয়ে যাওয়ার আগেই ত্বকে বয়সের ছাপ পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। এর পেছনের মূল কারণ আমাদেরই খামখেয়ালী অস্বাস্থ্যকর জীবনযাপন। প্রতিদিনের খাদ্যাভ্যাস, ত্বকের যত্ন এবং আবহাওয়া এই সকল কিছুর কারণেই ত্বকের সুস্থতা বজায় থাকে বা নষ্ট হতে পারে। এছাড়াও বয়স হয়ে গেলে ত্বকে তো বয়সের ছাপ আরও ভালো করেই পড়ে যায়। বয়স হয়ে যাওয়ার পর বয়সের ছাপ পড়া এবং অল্প বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যাওয়া দুটোই ভাবিয়ে তোলার মতো। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? প্রকৃতি সকল সমস্যার সমাধানের উৎস। প্রকৃতি আমাদের এমন কিছু উপাদান দিয়েছে যা এই সমস্যারও সমাধানে কার্যকরী। আজকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবো এমনই একটি পদ্ধতির যা আপনার ত্বকের বয়স প্রায় ১০ বছর কমিয়ে দেয়ার ক্ষমতা রাখে। অবিশ্বাস্য হলেও সত্য যে, প্রকৃতি আমাদের জন্য এতো অসাধারণ সমাধান রেখেছে। চলুন তাহলে শিখে নেয়া যাক এমন একটি জাদুকরী পদ্ধতি যা আপনার ত্বকের বয়স কমিয়ে দেবে প্রায় ১০ বছর।
যা যা লাগবে
– ৩ চা চামচ চাল
– ১ টেবিল চামচ দুধ
– ১ টেবিল চামচ মধু
পদ্ধতি ও ব্যবহারবিধি
- – ৩ টেবিল চামচ চাল বেশ খানিকটা পানিতে ফুটিয়ে নিন এবং ছেঁকে পানি আলাদা করে রাখুন।
- – এরপর দুধ গরম করে ফুটিয়ে ছেঁকে নেয়া চালের সাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে মধু দিয়ে ভালো করে মেশান।
- – ত্বক পরিষ্কার করে এই মিশ্রণটি ভালো করে পুরো ত্বকে লাগিয়ে নিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- – শুকিয়ে এলে চাল ফুটানো পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে নিন।
- – এই পদ্ধতিটি সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করবেন সঠিক ও ভালো ফলাফলের জন্য। দেখুন ত্বকের পরিবর্তন আপনি নিজেই।
কার্যকারণ
ভাবছেন এই পদ্ধতিটি কীভাবে কমাবে ত্বকের বয়স? চলুন তাহলে জানিয়ে দিই এই ফেসমাস্কটির কার্যকারণ
- – চালের মধ্যে রয়েছে ত্বকের ক্ষতিপূরণের অসাধারণ গুণ যা ত্বকের কোলাজেন টিস্যুর ক্ষতি পূরণ করে দিতে সক্ষম। চালের লিনোলেইক এসিড এবং স্কোয়ালেন নামক উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি পূরণ করে এবং কোলাজেন টিস্যুর সার্বিক উন্নতিতে কাজ করে।
- – স্কোয়ালেন নামক অ্যান্টিঅক্সিডেন্টটি ত্বক থেকে সূর্যরশ্মির মাধ্যমে হওয়া ক্ষতি পূরণেও বিশেষ ভূমিকা পালন করে এবং ত্বকে সূর্যরশ্মির কারণে পড়া রিংকেল দূর করতেও সহায়তা করে।
- – চাল ত্বকের সার্বিক উন্নতিতে বিশেষভাবে কার্যকরী যার ফলে ত্বকের বয়সের ছাপ, রিংকেল এবং কোলাজেন টিস্যুর ক্ষতি পূরণ করে খুবই দ্রুত। এছাড়াও মধু ও দুধের গুণাগুণ তো রয়েছেই। আর একারণেই ত্বকের বয়স কমিয়ে দেয়ার ক্ষমতা রাখে এই মাস্কটি।
