দুইশো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ‘জ্ঞানের আলো পাঠাগার’

দুইশো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ‘জ্ঞানের আলো পাঠাগার’

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৫, শেখ রাসেল ফখরুদ্দীন (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিনামূল্যে দুইশো মানুষকে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানারকম চিকিৎসা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জ্ঞানের আলো পাঠাগার’।

সংগঠনটির আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সহযোগিতায় আজ শনিবার কামারখাড়া ইউনিয়ন পরিষদ মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই ক্যাম্প।

এসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরিক্ষা, ব্লাড প্রেসার পরিক্ষা ও ওজন পরিমাপের সেবা প্রদান করা হয়।

জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসাইন বলেন, ২০১৫ সাল থেকে জ্ঞানের আলো পাঠাগার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচি তারই ধারাবাহিক অংশ। আমরা চাই মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাক।

এসময় সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা