‘দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের দাবি’-মানববন্ধনে বক্তারা

‘দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের দাবি’-মানববন্ধনে বক্তারা

মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, নিঃশর্ত বদলি, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ, ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদে সরকারি চাকরি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় শিক্ষক ফোরাম, মুন্সিগঞ্জ জেলা শাখা।

আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচি হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক মাদ্রাসা শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা সময়ের দাবি। তারা বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান কখনোই দুর্নীতিমুক্ত হতে পারে না। বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার লেবাস সংস্কার ও ধর্মীয় শিক্ষার গুরুত্বারোপ করেন।

এ সময় জাতীয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি এমদাদুল্লাহ হক্কানি, সাধারণ সম্পাদক ডা. সোহেল আহমেদ ভূইয়া, সহ-সভাপতি এম.এম. সোলাইমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবদুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা