পদ্মা নদীর মাঝে লঞ্চ-ফেরি সংঘর্ষ, আহত ৫

পদ্মা নদীর মাঝে লঞ্চ-ফেরি সংঘর্ষ, আহত ৫

মুন্সিগঞ্জ ২৩ অক্টোবর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ডুবোচর এড়িয়ে চলতে গিয়ে ফেরির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে ডুবোচরের কারণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিমুলিয়া থেকে রাতে যাত্রীবাহী এমভি হাজী শরীয়তউল্লাহ নেভিগেশন লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল অতিক্রমের সময় শিমুলিয়াগামী একটি ফেরির সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের কমপক্ষে পাঁচ যাত্রী পড়ে গিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, কাঁঠালবাড়ী আসার সময় ফেরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লঞ্চের পেছনের দিকের সঙ্গে ফেরির ধাক্কা লেগেছিল। কয়েকজন যাত্রী আঘাত পেয়েছে, তবে মারাত্মক কিছু হয়নি।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা