পরিবেশ দূষণের দায়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দু’টি ইটভাটাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দু’টি ইটভাটাকে জরিমানা

মুন্সিগঞ্জ ২০ নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দু’টি ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে।

দুপুর ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স আকাশ ব্রিকস ও মেসার্স মামা ভাগ্না ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার এলাকার আকাশ ব্রিকসের মালিক শহীদ বাউল ও জসিমউদ্দিনচর এলাকার মামা ভাগ্নে ব্রিকসের মালিক আব্দুল জলিলক তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করন।

জেলা পরিবেশ অধিদপ্তরর উপ-পরিচালক মো. নয়ন মিয়া জানান, খাসমহল বালুরচর গ্রামের ওই দু’টি ইটভাটা বেশ পুরনো। ইটভাটা দু’টি মারাত্মক ভাবে পরিবেশ দূষণ করে আসছিলো। তাই দু’টি ইটভাটা মালিককে জরিমানা করা হয়। 

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা