প্রতিবন্ধীদের নিয়ে রচনায় জাতীয় পর্যায়ে পুরস্কার পেলেন মুন্সিগঞ্জের নিশু

প্রতিবন্ধীদের নিয়ে রচনায় জাতীয় পর্যায়ে পুরস্কার পেলেন মুন্সিগঞ্জের নিশু

মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

“গণমাধ্যমের বার্তাকক্ষ ও অনুষ্ঠানের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি” বিষয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন মুন্সিগঞ্জের টংগিবাড়ীর নুসরাত জাহান নিশু।

প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় সেরা ৮জনের একজন হয়েছেন তিনি। নিশুর লেখাটি ছিলো গবেষণামূলক।

গত বুধবার ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টির আয়োজনে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নিশুর হাতে সম্মাননা তুলে দেন ইউনেস্কো বাংলাদেশ-এর প্রধান ড. সুজান ভাইজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ।

টংগিবাড়ী উপজেলার বাশবাড়ি গ্রামের আবুল কাশেম বেপারী ও ময়না আক্তার দুলির দুই কন্যা সন্তানের মধ্যে ২য় সন্তান নিশু। বর্তমানে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন ।

প্রসঙ্গত, এর আগেও শ্রম দিবস উপলক্ষে আয়োজিত বিষয়ভিত্তিক প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় সারাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নিশু।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা