প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গুনীজন সম্মাননা’ দিবে আমার বিক্রমপুর

প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গুনীজন সম্মাননা’ দিবে আমার বিক্রমপুর

মুন্সিগঞ্জ, ১০ আগষ্ট, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

৫ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণ উপলক্ষে ‘গুনীজন সম্মাননা-২০২০’ দিচ্ছে মুন্সিগঞ্জের অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা ‘আমার বিক্রমপুর’

আগামী ১১ আগষ্ট মঙ্গলবার বেলা ৩ টায় মুন্সিগঞ্জ শহরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেসের ৩য় তলায় এই অনুষ্ঠান আয়োজন করেছে কতৃপক্ষ।

এবছর অনুষ্ঠানে ১৫টি ক্যাটেগরিতে সর্বমোট ৪৫ জনকে এই সম্মাননা দেয়া হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রবীণ আইনজীবি ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, বিশিষ্ট শিক্ষাবিদ খালেদা খানম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ‘আমার বিক্রমপুর’ এর প্রকাশক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা