প্রথমবারের মত রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি পেল ইয়াজউদ্দিন কলেজ

এসএসসির ফলাফলে শীর্ষ দশেও নেই ইয়াজউদ্দিন

মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

প্রতিষ্ঠার পর এবারই প্রথম প্রকাশ্য কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে মুন্সিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের এই কমিটিতে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে সভাপতি করা হয়েছে আদনান আহমেদ অভি ও সাধারণ সম্পাদক করা হয়েছে মূসাব ইবনে উমাইরকে। এছাড়াও সিনিয়র সহ সভাপতি করা হয়েছে মো. ওবায়দুল্লাহ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহের আহমেদ মুগ্ধ ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আব্দুর আহাদকে।

গত ১২ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত ১০টি শাখা ইউনিটের কমিটি ঘোষণার পত্র আজ ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। পরে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম কমিটি প্রদানের তথ্য নিশ্চিত করেন।

আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে ৫সদস্য বিশিষ্ট এই কমিটিকে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা