বান্দরবানে পাহাড় ধসে নিহত ৪

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৪

জেলার লামা উপজেলায় পাহাড় ধসে ২ শিশুসহ ৪ জনের মুত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২ জন।

শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাহাড় ধসে নিহতরা হলেন- আমেনা বেগম (৩৫), রোজিনা আক্তার (৩৪), পুতুল (১০) ও সামাদ (০৫)।

দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারের জন্য গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মাটির নিচে আরও ২ জন চাপা পড়ে আছেন এতে মৃতের সংখ্যা বাড়তে পারে।

ঘূর্ণিঝড় কোমেন দূর্বল হয়ে স্থল নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে নিম্নচাপের অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসের এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা