বিদেশি হত্যায় সোহেলকে জড়ানোয় বিক্ষোভ কর্মসূচি

সম্প্রতি দুই বিদেশি হত্যায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

 

২৩ অক্টোবর সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এবং ২৫ অক্টোবর সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

 

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মসূচির কথা জানান সংগঠনের দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু। ঘোষিত কর্মসূচি সর্বাত্মক সফলভাবে পালন করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।

বিদেশি হত্যায় জড়িতে হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও মনগড়া’ সংবাদ প্রকাশ হয়েছে বলে অভিযোগ করা হয়।

এতে বলা হয়, ‘হাবিব উন নবী খান সোহেল একজন সৎ, আদর্শিক ও ত্যাগী নেতা হিসেবে সর্বমহলে স্বীকৃত। তিনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সব  গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

সরকারের বিরুদ্ধে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার’ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন বলেই পরিকল্পিতভাবে তার (সোহেলের) ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যে ‘মিথ্যা কল্পকাহিনী’ প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা