ভাতিজার গোপনাঙ্গে আঘাত, চাচার বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জে মহিলা মাদ্রাসায় ‘জ্বীন নিয়ে খেলা’ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ভাতিজার গোপনাঙ্গে আঘাত করার অপরাধে চাচার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মঞ্জু মিয়া (৬৫) কে আটক করেছে পুলিশ।

টংগিবাড়ী থানার ওসি মাহবুব আলম ‘আমার বিক্রমপুর’ কে জানান, গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে টংগিবাড়ী উপজেলার হাসখিড়া এলাকার ৯ বছরের এক শিশু প্রতিবেশী চাচার কাছে যৌন নিপীড়নের স্বীকার হয়েছেন এরকম অভিযোগ এনে ভুক্তভোগীর মা রাতে টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে।

তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।

 

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা