ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে  বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জ, ১২ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সিগঞ্জ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সদর উপজেলায় জেলা শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে মুন্সীরহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এসময় নজরুল ইসলাম চিস্তী খোকার নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মুন্সিগঞ্জ শাখা আশেকানে মোস্তফা (সাঃ) কমিটি, হিজবুর রাসূল (সাঃ) ওলামা পরিষদ ও হিযবুর রাসূল (সাঃ) কমিটি অংশগ্রহণ করে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা