মনসুর হত্যার মামলার বাদিকে হত্যার হুমকি দেওয়ায় মানববন্ধন

মনসুর হত্যার মামলার বাদিকে হত্যার হুমকি দেওয়ায় মানববন্ধন

মুন্সীগঞ্জ গজারিয়ায় আলোচিত মনসুর হত্যার মামলার বাদিকে হত্যার হুমকি দেওয়ায় মানববন্ধন করেছে গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের এলাকাবাসি। আজ মঙ্গলবার সকাল ১১ থেকে সাড়ে ১১টা প্রর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রসক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তারা জানায়, হত্যা মামলার এজাহার ভূক্ত আসামিরা টাকার বিনিময়ে মামলার বাদি ও তার লোকজনকে উল্টা কয়েক মামলায় ফাসাতে চাচ্ছে আসামি পক্ষ। এবং মামলা উঠানোর জন্য বাদিকে হত্যার হুমকি দিচ্ছে এজাহার ভূক্ত আসামিরা।

এদিকে বালুয়াকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আল-আমিন প্রধান জানান, মানববন্ধনে আসার পথে আমাদের দুইজন গ্রামবাসিকে কুপিয়ে আহত করে। এরা এখন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেনে।

এ সময় গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মর্জিনা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা