‘মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে’

‘মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে’

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘মানবপাচার প্রতিরোধে সরকার, মানবাধিকার সংগঠনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার চলমান উদ্যোগ আরও বাড়াতে হবে।’ বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা।

তিনি রোববার (২০ সেপ্টেম্বর) মোল্লাকান্দি ইউনিয়নের সভাকক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ আয়োজিত ‘মোল্লাকান্দি ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি’র সাথে মতবিনিময় সভা শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে ওকাপের কার্যক্রম ও মানবপাচার প্রতিরোধ কমিটির প্রেক্ষাপট তুলে ধরেন ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব বলহড়ি বাড়ৈ, ইউপি সদস্যবৃন্দ, পরিবার কল্যান সহকারি, সাংবাদিক প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, ইমাম, তথ্য উদ্যোক্তা, নিকাহ রেজিষ্টার (কাজী), এনজিও প্রতিনিধি, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা