মায়ানমারে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংগঠনটির শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব রেজাউল করিম, বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্রীনগর উপজেলার সাধারণ সম্পাদক ইফরাফ উদ্দিন শিকদার, বাংলাদেশ ইসলামী আন্দোলন শ্রীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মো. শাহদাত হোসেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড শ্রীনগর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা, বাংলাদেশের বর্ডার খুলে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এসময় তারা আগামী ৫ ডিসেম্বর মায়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
