মাস্কের দাম বেশি রাখায় মুন্সিগঞ্জে ৩ দোকানিকে জরিমানা (ভিডিওসহ)

মাস্কের দাম বেশি রাখায় মুন্সিগঞ্জে ৩ দোকানিকে জরিমানা (ভিডিওসহ)

মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২০, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মাস্কের দাম বেশি রাখায় ৩ দোকানীকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে দুইটি ফার্মেসী ও একটি কাপড়ের দোকানকে জরিমানা ও একটি কনফেকশনারী দোকানকে সতর্ক করে দেয়া হয়।

ভিডিওঃ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ এর সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে বুধবার (১১ মার্চ) মুন্সিগঞ্জ শহর ও পঞ্চসার ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাস্কের দাম বেশি রাখায় শহরের কাচারি চত্বরের শরিফ প্লাজার মাহাদিন ফার্সেসিকে ৪ হাজার, সদর রোডের শিহাব কালেকশনকে ২ হাজার, সুপার মার্কেটের হালিম ফার্মেসী থেকে ২ হাজার সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় পঞ্চসার ইউনিয়নের এ. আর. ক্লিনিকের সামনে একটি কনফেকশনারীর দোকানকে বেশি দামে মাস্ক বিক্রি না করার জন্য সতর্ক করে দেয়া হয়।

অভিযান চলাকালে দোকানীদের সর্তক করে দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে যেসকল অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা