মিরকাদিম পৌরসভার সমাজসেবক গিয়াসউদ্দিন মুন্সী আর নেই

মিরকাদিম পৌরসভার সমাজসেবক গিয়াসউদ্দিন মুন্সী আর নেই

মুন্সিগঞ্জ, ১৩ আগষ্ট, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপ‌জেলার মিরকাদিম পৌরসভার ৯নং ওয়া‌র্ডের নগর কসবা জিরানন্দ পট্টির বিশিষ্ট সমাজ ও ব্যবসায়ী আলহাজ্ব গিয়াসউদ্দিন মুন্সী (৮০) সাহেব গতকাল সকাল সকাল ৮ ঘ‌টিকার সময় ইন্ত‌েকাল ক‌রে‌ছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।

তিনি কিছুদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি নগর কসবা গ্রামের মরহুম মরন মুন্স‌ী সা‌হেব‌ের মেঝপুত্র।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন ও ৯নং ওয়ার্ডের কাউন্স‌িলার হাজী মোঃ সোহেল ম‌নির সহ অনেকেই। উল্ল‌েখ্য তিনি স্হানীয় সাংবা‌দিক ‌লিটন মাহমুদ‌ের মামা ।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা