মুন্সিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাকে বাঁচাতে নদীতে ঝাপ দেয়া ছেলের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী সড়কের পাশে দাউদকান্দি ফিলিং ষ্টেশনের সামনে থেকে এক অজ্ঞাত (৬০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বাউশিয়া ইউনিয়নের দাউদকান্দি ফিলিং ষ্টেশনের সামনে থেকে ঐ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, শনিবার বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন দাউদকান্দি ফিলিং ষ্টেশনের সামনে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে শনাক্তের চেষ্টা চলছে। কিন্তু এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা