মুন্সিগঞ্জে আগুনে ভাইয়ের পর মারা গেল বোনও, শোক পরিবারে

মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৩ তলা একটি ভবনের শয়ন কক্ষে ছেলে-মেয়ে সহ মায়ের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ভাইয়ের পর বোনও মারা গেছে।

গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটের আইসিইউতে মারা যায় শিশু আয়েশা (২)।

তার পরিবার আয়েশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে উদ্ধারের পর পরই মারা যায় ভাই অয়ন (১)। এ ঘটনায় শিশু দুটির মা খাদিজা আক্তার মিম (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামের বাপ্পি মৃধার বাড়ির তৃতীয় তলার শয়ন কক্ষে সংগঠিত অগ্নিকান্ডটি দুর্ঘটনা নাকি আত্নহত্যার চেষ্টা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

আগুনের ধোয়া দেখে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে মা সহ শিশু সন্তানদের উদ্ধার করে স্থানীয়রা। শুরুতে এসি বিস্ফোরণের কথা বলা হলেও পরে প্রচার করা হয় কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু এসি অক্ষত ও আগুন নীচ থেকে না লেগে কক্ষের উপড়ের অংশে লাগার কারনে বিষটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। অগ্নিকান্ডের সময় দরজা না খোলা এবং দরজা ভেঙ্গে উদ্ধার করার ঘটনায় অনেকে ধারনা করছেন বিষয়টি আত্নহত্যার চেষ্টা হতে পারে।

শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দু’এক দিনের মধ্যে বিষয়টি সম্পর্কে জানা যাবে।

বাপ্পি মৃধা নিহত শিশু দুটির বাবা। তিনি ঢাকার ইসলাম পুরের বস্ত্র ব্যবসায়ী। অগ্নিকান্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী খাদিজা আক্তার মিম কুকুটিয়া ইউনিয়নের ঝাপুটিয়া গ্রামের আব্দুল জলিল বেপারীর কন্যা।

শ্রীনগর ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহফুজ রিবেন জানান, এখনও বিল্ডিংয়ে অগ্নিকান্ডের সূত্র জানা যায়নি।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা