মুন্সিগঞ্জে আলিয়া মাদ্রাসায় কমিটি দিলো ছাত্রদল

মুন্সিগঞ্জে আলিয়া মাদ্রাসায় কমিটি দিলো ছাত্রদল

মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ টংগিবাড়ি উপজেলার বলই ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আট সদস্যের এই কমিটি জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম জামালের স্বাক্ষরে প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে সাইফুল ইসলাম মনজিলকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাওহীদ। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রাহাত শেখ। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তপু ও হাবিব। এছাড়া রিফাতকে করা হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাঈমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানজিলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গত ১২ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত ১০টি শাখা ইউনিটের কমিটি ঘোষণার পত্র আজ ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। পরে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম কমিটি প্রদানের তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা