মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারে হিরো আলম

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারে হিরো আলম

মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাহিন ইসলামের তালা মার্কা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসেছেন অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম সাঈদ যিনি হিরো আলম নামে ব্যাপকভাবে পরিচিত।

আজ শুক্রবার (৫ নভেম্বর) বেলা দশটার দিকে শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজার ঘরবাড়ি রাস্তাঘাট ঘুড়ে ভোটারদের কাছে ভোট চান তিনি।

এসময় তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন উৎসুক জনতা।

হিরো আলম ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা