আইএফআইসি ব্যাংকের আয়োজনে ‘মুন্সিগঞ্জ জেলার ক্লাস্টার অর্থায়ন ২০২৫’ শীর্ষক কর্মশালা

আইএফআইসি ব্যাংকের আয়োজনে ‘মুন্সিগঞ্জ জেলার ক্লাস্টার অর্থায়ন ২০২৫’ শীর্ষক কর্মশালা

মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন’- প্রতিপাদ্যে “মুন্সিগঞ্জ জেলার ক্লাস্টার অর্থায়ন ২০২৫” শীর্ষক কর্মশালার আয়োজন করে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

গত মঙ্গলবার ( ২০ মে) মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকার একটি কনভেনশন সেন্টারে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক জনাব জান্নাতুল ফেরৗেস তানিয়া ও সহকারি পরিচালক জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী।

মোা. রফিকুল ইসলাম বলেন ‘ক্লাস্টার ফাইন্যান্স দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য একটি বড় পরিবর্তনের বার্তা বহন করে।’

ছাড়াও অন্যান্য অতিথিরা ক্লাস্টারভিত্তিক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্লাস্টার অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা আরও সহজে ব্যাংকিং সুবিধা পাবেন, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় ৩২টি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বাংলাশে ব্যাংকের নির্শেনায় লীড ব্যাংক হিসেবে আইএফআইসি এই কর্মশালার আয়োজন করে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা