মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ ছাত্রদলের

মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ ছাত্রদলের

মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রোববার দুপুর ১২টায় সরকারি হরগঙ্গা কলেজের সামনে অপেক্ষমান অভিভাবকদের মাঝে এই কর্মসূচি পালন করতে দেখা যায়।

আয়োজকরা জানান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় এই কর্মসূচি করা হয়।

উপস্থিত অভিভাবকদের হাতে এসব সামগ্রী তুলে দেন, কলেজ শাখা ছাত্রদল নেতা মো. সিদ্দিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ইসমাইল বেপারি মিদুলসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা