মুন্সিগঞ্জে সেনাবাহিনী ও এনএসআই’র অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার

মুন্সিগঞ্জে সেনাবাহিনী ও এনএসআই’র অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার

মুন্সিগঞ্জ, ১৬ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সেনাবাহিনী, জেলা এনএসআই মুন্সিগঞ্জ ও পুলিশের সমন্বিত যৌথ অভিযানে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন থেকে একটি বিদেশী পিস্তল, ৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, ছুরি, টেঁটা), ফেনসিডিল ও মদসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর রাত ৫টা পর্যন্ত ইউনিয়নের ভিটি হোগলা এলাকায় এই অভিযান চলে।

সূত্র জানায়, অভিযানে আটককৃতরা হলেন- দুই আপন ভাই মিজান বেপারী (৪০) ও ফরিদ বেপারী (৫০)। এরা ভিটি হোগলা এলাকার আব্দুস ছালাম বেপারীর পুত্র। এছাড়া এসময় জিজ্ঞাসাবাদের জন্য জাকির দেওয়ানকে (৪৫) আটক করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা