মুন্সিগঞ্জে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তার জন্য উপহার পাঠালেন অতি. আইজিপি

মুন্সিগঞ্জে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তার জন্য উপহার পাঠালেন অতি. আইজিপি

মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর থানায় কর্মরত করোনায় আক্রান্ত এক পুলিশ কর্মকর্তার জন্য উপহার হিসেবে ফল ও বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।

রোববার (৩ মে) সকালে মুন্সিগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম এর কাছে অতিরিক্ত আইজিপির এসব উপহার সামগ্রী তুলে দেন সমাজসেবক ও সাংবাদিক পারভেজ বেপারী।

পারভেজ বেপারী জানান, মুন্সিগঞ্জ সদর থানায় কর্মরত এক পুলিশ অফিসারে করোনায় আক্রান্তের খবর পেয়ে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) উপহার সামগ্রী পাঠিয়েছেন। তিনি ঐ পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা