মুন্সিগঞ্জে খাটের নীচে পাওয়া গেলো লক্ষ টাকার গাঁজা

মুন্সিগঞ্জে খাটের নীচে পাওয়া গেলো লক্ষ টাকার গাঁজা

মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে খাটের নীচে সিমেন্টের বস্তার ভেতর থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা নামক এলাকা থেকে বাসঘরের ভেতরে খাটের নীচ থেকে দুইটি সিমেন্টের বস্তার মধ্যে লুকানো ৪ কেজি গাঁজা যার আনুমানিক মুল্য ১ লাখ ২০ হাজার টাকা ও মাদক ব্যবসার নগদ ২ লক্ষ টাকা পাওয়া যায়।

এসময় একই এলাকার মৃত রাজ্জাক সারেং এর ছেলে মাদক ব্যবসায়ী শাহালম সারেং পালিয়ে যায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘গাঁজা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় মাদক ব্যবসায়ীকে আটক করা না গেলেও তার ‍বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা