মুন্সিগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ সাবেক দুই ইউপি সদস্য সহ আটক ৪

মুন্সিগঞ্জে বাস খাদে, হেলপার নিহত, আহত ২০

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ সাবেক দুই ইউপি সদস্য সহ ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৭ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাও খাল পাড় থেকে পাটাভোগ ইউনিয়ন পরিষদের সাবেক ২ সদস্য সহ ৪ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, পাটাভোগ ইউনিয়নের সাবেক সদস্য মসিউর রহমান ও সিরাজুল ইসলাম বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর অভিযান চালায় পুলিশ।

এসময় মাদকের আসর থেকে সাবেক ইউপি সদস্য মসিউর রহমান ও সিরাজুল ইসলাম সহ ওই এলাকার গনি শেখের ছেলে শাহজাহান শেখ ও তোবারক খানের ছেলে মাসুদ খানকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ২২ পিছ ইয়াবা ও গাঁজা সহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মাদক আইনে মামলা রেকর্ডের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা