মুন্সিগঞ্জে গাঁজা গাছ সহ গ্রেফতার ১

মুন্সিগঞ্জে গাঁজা গাছ সহ গ্রেফতার ১

মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে গাঁজা গাছ সহ গোলাম সারোয়ার (৩৭) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌণে ২ টায় উপজেলার ভাগ্যকুল এলাকার মান্দ্রা থেকে ৯টি তাজা গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। গোলাম সারোয়ার মান্দ্রা গ্রামের জয়নাল আবেদীন যোসেফ সরদারের ছেলে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল এলাকার মান্দ্রায় অভিযান চালিয়ে রোপনকৃত গাঁজা গাছ সহ গোলাম সারোয়ারকে গ্রেফতার করা হয়। সে তার নিজ বসত বাড়িতে কৌসলে এসব গাঁজার চাষ করে আসছিলো। এসময় ৯টি গাঁজা গাছ জব্দ করা হয়।

গোলাম সারোয়ারের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা