মুন্সিগঞ্জে গুচ্ছগ্রামে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জে গুচ্ছগ্রামে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গুচ্ছগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলার প্রতিবাদে হলদিয়া ইউনিয়নের সর্বস্থরের জনগনের উদ্দ্যেগে মানববন্ধন হয়েছে।

স্থানীয় আলী আকবর, আলী আক্কাস, মিজান ব্যাপারী ও রাব্বী হোসেনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে হলদিয়া ইউনিয়নের সর্বস্থরের জনগনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ রবিবার দুপুরে লৌহজংয়ের হলদিয়া বাজারস্থ বিক্রমপুর প্রেসক্লাবের সামনে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের লোকজনের উপস্থিত ছিলো।

এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের জেলা সহ-সভাপতি শামীম ফরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজীব, লিংকন হাওলাদার, মো: খোরশেদ আলম মোল্লা, আল-মামুন খান, স্থানীয় ইউপি সদস্য লক্ষন সরকার, মোবারক মৃধা, মাহবুব শেখ, হাবিব শেখ প্রমূখ। এ সময়ে বক্তরা হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবী জানান।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০ টায় উপজেলার হলদিয়া গুচ্ছ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইয়াকুব ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বাড়িঘর ভাংচুর করে। এ সময়ে ৪ জন গুরুতর আহত হয়। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এদের মধ্যে আলী আকবরের অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে লৌহজং থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা