মুন্সিগঞ্জে ছাত্রলীগ সা. সম্পাদক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জে ছাত্রলীগ সা. সম্পাদক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুছ প্রধান সহ ৪ জনের ‍বিরুদ্ধে মারধরের অভিযোগে গজারিয়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ‍পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে ছাত্রলীগ নেতা ইউনুছ সহ আরও ৪ জনের বিরুদ্ধে উপজেলার বাউশিয়া এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে মারধরের অভিযোগ এনে এই মামলা দায়ের করেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তি হলেন, বাউশিয়া ইউনিয়নের মৃত সুজাত আলী প্রধানের ছেলে মো. ইয়াছিন প্রধান (৪২)। মামলার অন্য আসামিরা হলেন, পুরান বাউশিয়া এলাকার মৃত হানিফ প্রধানের ছেলে হালিম প্রধান ও জাহাঙ্গীরের ছেলে উমরসানি (২৫)। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৩-৪ জনের কথা উল্লেখ রয়েছে।

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা ইউনুছ লোকজন নিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সে আমাকে মারধর করে। এসময় ১ লাখ টাকা ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় আরও ২ লাখ টাকা চাঁদা চায়। পরে আমি থানায় অভিযোগ দিলে মামলা হয়।

গজারিয়া থানার ওসি জানান, মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা