জেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল।
রোববার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কেটে জেলা ছাত্রদল স্থানীয় ও ছাত্রদল এ জন্মদিন পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সরকারি হরগঙ্গা কলেজের ভিপি মোস্তফা হাবিবে অালম শাহরিয়ার, অ্যাডভোকেট আরিফ হোসেন, হুমায়ুন কবীর প্রমুখ।
