মুন্সিগঞ্জে দশম শ্রেণীর ২ ছাত্রী দেড় মাস ধরে নিখোজ!

মুন্সিগঞ্জে দশম শ্রেণীর ২ ছাত্রী দেড় মাস ধরে নিখোজ!

মুন্সিগঞ্জ ১৯ নভেম্বর, ২০১৯, আরিফ হোসেন (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ ২ স্কুল ছাত্রীকে দেড় মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

শ্রীনগর থানা পুলিশ অনেক চেষ্টা করেও ভাগ্যকূল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ২ ছাত্রীর নিরুদ্দেশের কোন কুল কিনারা করতে না পারায় তাদের পরিবারের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

শ্রীনগর উপজেলার উত্তর বালাশুর গ্রামের আব্দুর রাজ্জাক বাছারের মেয়ে সুমাইয়া আক্তার (১৪) ও প্রতিবেশী আবুকালাম মাদবরের মেয়ে কাকলী আক্তার গত ২ অক্টোবর সকাল ৬ টার দিকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এঘটনায় ওইদিন সন্ধ্যায়ই আব্দুর রাজ্জাক বাদি হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরী করেন।

জিডির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আবুল কালাম জানান, নিখোঁজ ছাত্রীদের বাড়ি থেকে স্কুলের দুরত্ব প্রায় ১ কিলোমিটার। বাড়ি ও স্কুলের মধ্যবর্তী বালাসুর বাসস্ট্যান্ডের সিসি ক্যামারার ফুটেজে দেখা যায় ওই ২ ছাত্রী রিকসা থেকে নেমে স্কুলের পথে না গিয়ে কিছুদুর হেটে ঢাকা-দোহার সড়কের আরাম বাসের কাউন্টারে গিয়ে দাড়াঁয়। পরবর্তীতে আরাম বাসের স্টাফদের সাথে আলাপ করে জানা যায় তারা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে এবং ষোলঘর বাসষ্ট্যান্ডের কাছে এসে ভাড়া হিসাবে ৫শ টাকার নোট দেয়। পরে ওই ২ ছাত্রী ঢাকার গুলিস্থানে এসে বাস থেকে নেমে যায়।

এসআই আবুল কালাম আরো জানান, ২ ছাত্রী কোন মোবাইল ফোন ব্যবহার না করায় প্রযুক্তি ব্যবহারের করে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ারও কোন সুযোগ পাচ্ছিনা। পুলিশের পক্ষ থেকে ছবি সহ দেশের সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। কিন্তু কোথাও থেকে তাদের বিষয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছেনা।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা