মুন্সীগঞ্জের সদর উপজেলার পশ্চিম পাড়া সরকার বাড়ীতে নির্মানাধীন বাড়ীর সীমানাপ্রাচীর ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
বুধবার দুপুর দেড়টার দিকে শহরের উপকন্ঠ নয়াগাও পশ্চিম পাড়ার সরকার বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সরকার বাড়ীর ৩৫ শতাংশ জমি নিয়ে মজিবুর রহমান ও আরিফ হোসেন তমাল এর মধ্যে বিরোধ চলে আসছিলো। বিরোধের কারনে স্থানীয় ভাবে ৫/৬ বার গ্রাম্ম শালিশী ও বৈঠক হয়েছে। তার সব কয়টিতে রায় পেয়েছে মজিবুর রহমান এই রায় না মেনে তমাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই হামলা চালিয়েছে।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।
