মুন্সিগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জ, ১৬ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন টেঙ্গারচর ও ভবেরচর  ইউনিয়নের চার গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় এক ব্যক্তিকে দশ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়।

আজ রোববার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ড প্রদান করেন, গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম।

নারায়ণগঞ্জের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মূল সঞ্চালন লাইন থেকে তিন ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে টেঙ্গারচর ও ভবেরচর ইউনিয়নে চার গ্রামের ঘরে ঘরে অবৈধ আবাসিক সংযোগ নেওয়া হয়। চার গ্রামের প্রায় পাঁচ হাজার রাইজার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রামগুলো হলো মিরেরগাঁও, উত্তরশাহপুর, বৈদ্দেরগাঁও, আনারপুরা।

এসময় আনারপুরা এলাকার মো, মোশাররফ হোসেন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার একটি লাইনের অনুমতি থাকলেও অবৈধভাবে একাধিক লাইন ব্যবহার করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম জানান, পর্যায়ক্রমিকভাবে অভিযান পরিচালনা করে গজারিয়া উপজেলার সকল অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা