মুন্সিগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবকের আত্মহত্যা

মুন্সিগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবকের আত্মহত্যা

মুন্সিগঞ্জ, ২ মে, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক যুবক আত্মহত্যা করেছে।

আজ (২ মে) দুপুরে উপজেলার গাজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের বিজয় মিয়ার ছেলে লোকনাথ (২৫) প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমান করে নিজ বসতী ঘড়ের আড়ার সাথে ফাঁশ দিয়ে আত্মহত্যা করেন।

এলাকার স্থানীয়রা জানান, লোকনাথ মুন্সিগঞ্জের ইদ্রাকপুর গ্রামের হরেকান্ত ভ্রমণ এর মেয়ে রুপা রানী (১৮) এর সাথে অনেক দিন যাবত প্রেমের সম্পর্ক ছিলো কিন্তু মেয়ের খালা ও ছেলের মা তার প্রেমের সম্পর্কের বিষয়টি মেনে নিতে অপরাগতা প্রকাশ করলে লোকনাথ নিজ ঘড়ের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন বলে জানা যায়।

গজারিয়া থানার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জনাব ইমারত আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা