মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় অটো আরোহী নারীর মৃত্যু

মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সিগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর-দোহার আন্ত:সড়কের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকার দামলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শান্তা (২৩) নামে এক অটোরিক্সার যাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। শান্তা দোহার উপজেলার কার্তিকপুরের সঞ্জয়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি অজ্ঞাত বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোতে থাকা ওই নারী যাত্রী গুরুতর আহত হয়।

অটো চালক জানান, শ্রীনগর বাজার সংলগ্ন সেতুর সামনে থেকে ভাগ্যকুলের দিকে যাওয়ার উদ্দেশ্যে অটোরিক্সায় উঠেন ওই নারী যাত্রী। সড়কের দামলায় আসলে দ্রুতগতির বাসটি অটোকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক জানান, আহত নারী রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছিল। রাস্তায় তার মৃত্যু হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা