মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জ, ৬ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালিপাথরে অভিযান চালিয়ে তিন কোটি ৬০ লাখ ৮০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এই জালের আনুমানিক মূল্য প্রায় ৭২ কোটি ১৬ লক্ষ ১০ হাজার টাকা।

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. কবির হোসেন খাঁন এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে পঞ্চসারের মালিপাথরের ওয়াসিং মিল (ইস্ত্রি কারখানা) ও দুটি টিনসেট রুম থেকে এসব জাল জব্দ করা হয়।

এসময় জব্দ করা অবৈধ কারেন্ট জাল জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে মিরকাদিম নৌ-পুলিশ লাইন্স মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানান ইনচার্জ কবির হোসেন খানঁ।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা