মুন্সিগঞ্জে মাদ্রাসা সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন 

মুন্সিগঞ্জে মাদ্রাসা সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন 

মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আব্দুর রাহিম মোল্লার অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় মাদ্রাসার সম্মুখে সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই আব্দুর রাহিম মোল্লা এলাকায় একক প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে স্থানীয় জনগণের ওপরে প্রভাব খাটানো, ভয়ভীতি দেখানো এবং বিএনপির মিছিল-মিটিংয়ে বাঁধা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বিএনপির নেতা-কর্মীদের ওপরও নানাভাবে চাপ সৃষ্টি করতেন। তাই বর্তমান এডহক কমিটির সভাপতির পদ থেকে আমরা তার অপসারণের দাবি জানাই।

মানববন্ধনে পাটাভোগ ইউনিয়নের একাধিক গ্রামের ছাত্র, যুবক, জনপ্রতিনিধি, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুর রাহিম মোল্লা অত্র মাদ্রাসার পাশের গ্রাম উত্তর পাইকশা এলাকার মোল্লা বাড়ীর স্থায়ী বাসিন্দা।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা