মুন্সিগঞ্জে শতাধিক শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান

মুন্সিগঞ্জে শতাধিক শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান

মুন্সিগঞ্জ, ২২ ডিসেম্বর, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানে টংগিবাড়ী উপজেলার ২০টি স্কুলের ৪০০ শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি আয়োজন শেষে ২০ জনকে সম্মাননা ও বৃত্তি প্রদান এবং ২০২২ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ৮৫ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা তুলে দেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন।

এর আগে সকাল ১০ টা’র দিকে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় ভবনে ইংরেজি, বাংলা, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ৮০ মার্কের নৈব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে টংগিবাড়ী উপজেলার ১৭টি ও মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণীর ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়।

এর মধ্যে ফলাফলে উত্তীর্ণ ২০ জনকে সম্মাননা ও নগদ ৩ হাজার টাকা করে দেয়া হয়।

একই অনুষ্ঠানে মজিবুর টিম্বার এন্ড স’মিলের পক্ষ থেকে টংগিবাড়ী উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ ২৫০০ করে অর্থ দেয়া হয়।

অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন, দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালযের সিনিয়র শিক্ষক জসিম মোল্লা।

অনুষ্ঠানে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, তোফায়েল হোসেন সরকার (অতিরিক্ত পুলিশ সুপার) শ্রীনগর সার্কেল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কামারখাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, টংগিবাড়ী থানার ওসি রাজিব খান, স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসেত।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা